1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৫২০ লিটার মদসহ আটক- ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

রাউজানে ৫২০ লিটার মদসহ আটক- ২

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার

চট্টগ্রামের কর্ণফুলী নদী দিয়ে নৌপথে দেশীয় তৈরি চোলাইমদ পাচারকালে পুলিশের অভিযানে ৫২০ লিটার চোলাইমদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার মৃত আব্দুল আলমের ছেলে মনছুর আলম (৩৫) ও একই এলাকার নজির আহমদের ছেলে দিদারুল ইসলাম (৪৫। গত শুক্রবার রাত ৪টার দিকে কর্ণফুলি নদীর রাউজান অংশের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ ঘাট থেকে তাদের মদসহ আটক করেন রাউজান থানার পুলিশ। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদিন বলেন, রাত্রিকালীন ডিউটির সময় জানতে পারি কর্ণফুলী নদী দিয়ে মদ পাচার হচ্ছে। এমন সংবাদ পেয়ে আমরাও স্পিড বোট সাথে নিয়র অভিযান করে তাদের আটক করি। এসময় বস্তা ভর্তি ৫২০ লিটার মদ উদ্ধার করি।তিনি আরও বলেন, মাদক পাচার কাজে ব্যবহৃত বৈঠা নৌকাটি জব্দ করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net