ঢাকা   ১০:২৮:৪৮ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাশেদুল হাসান রিন্টু ও রাজিয়া সুলতানা সুমি পেলেন তৃতীয় বারের মতো শ্রেষ্ট করদাতার সম্মাননা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৭০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ করদাতার সম্মানায় নির্বাচিত হয়েছেন
মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) পরিচালক রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত ব্যক্তি, কোম্পানি ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০২০ -২০২১ করঅর্থ বছরে এ সম্মাননা পান বিশিষ্ট শিল্পপতি ও তরুন শিল্প উদ্যোক্তা জনাব রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি,
মঙ্গলবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব অভ্যান্তরীণ সম্পদ বিভাগ জনাব আবু হেনা রহমাতুল মুমিন,ও জনাব জসিম উদ্দিন সভাপতি এফবিসিসিআই এর কাছ থেকে সম্মাননা স্বারক ট্য্যাক্স কার্ড ক্রেস্ট, ও সার্টিফিকেট গ্রহন করেন নরসিংদী জেলার কৃতি সন্তান বিশিষ্ঠ শিল্পপতি জনাব রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বলেন বহিঃ বিশ্বের সাথে দেশকে এগিয়ে নিতে শিল্প উদ্যোক্তাদের বিকল্প নেই, তাই সরকার প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে জনাব রাশেদুল হাসান রিন্টু বলেন, তৃতীয় বারের মতো জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি। আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি