ঢাকা   ০৩:৩৪:৪১ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

শামীম রহমান রুবার ১ম মৃত্যুবার্ষিকী

জেসমিন বাপ্পি, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঘাসফুল এর প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক মরহুম এম. এল. রহমানের ৩য়কন্যা শামীম রহমান (রুবা) এর ১ম মৃত্যুবার্ষিকী ১৪ নভেম্বর। এ উপলক্ষে আজ ১৩ নভেম্বর সকাল ৯.০০টায় ঘাসফুল প্রধান কার্যালয়ে ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পাঠ করেন মরহুমার বড় বোন ও ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য পারভীন মাহমুদ এফসিএ ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শিখা জামান এবং স্মরণ সভায় অনুভূতি প্রকাশ করেন মরহুমার কন্যা ডাঃ শাবানা চৌধুরী, ননদ সীমা খান, ক্যামেলিয়া, খালা নাহিদ হানিফ, ডা. ফারুক আযম, ঘাসফুল’র নির্বাহী কর্মকর্তা ও একমাত্র ভাই আফতাবুর রহমান জাফরী, ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য ও ছোট বোন ঝুমা রহমান, ঘাসফুল নির্বাহী পরিষদ সদস্য ও মরহুমার মায়ের সহপাঠী প্রফেসর ড. জয়নাব বেগম, ফজলুল হক মামুন, মিস তানাজ ও ঘাসফুল’র উপপরিচালক মফিজুর রহমান। শামীম রহমান (রুবা) এর বর্ণাঢ্য জীবন’র উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। উক্ত দোয়া মাহফিল ও স্মরণসভায় দেশ-বিদেশে অবস্থানরত মরহুমার স্বজনরা অংশগ্রহণ করেন। ঘাসফুল ফেইসবুকে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি