1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় শাহাবুদ্দিন মাদবরের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

আশুলিয়ায় শাহাবুদ্দিন মাদবরের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী আলোচনাসভা আড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইয়াজ উদ্দিন মাদবর স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৪টায় অনুস্ঠিত হয়।

বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুল আলিম সিকদারের সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মোঃ লিটন মাদবর। উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন মাদবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী কামাল উদ্দিন মাদবর, ৪নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী মাস্টার, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ লাইজু আকতার ও মাহফুজা আকতার, আওয়ামী যুবলীগের আশুলিয়া ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল মাদবর, হাজারো ভোটারের উপস্হিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী মোঃ লিটন মাদবর বলেন, আমাকে আপনাদের ভোটে বিজয়ী হলে এই ওয়ার্ড উপহার দিবো,চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন মাদবর বলেন,আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল স্বরযন্র করেই যাচ্ছে তাদের উপযুক্ত জবাব হিসেবে আপনারা সবাই আমাকে আপনাদের ভোটে পুনরায় নির্বাচিত করলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে একটি আদর্শ ইউনিয়ন ও মডেল ইউনিয়ন উপহার দিবো।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net