1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন মাদক কারবারি নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন মাদক কারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৯৪ বার

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে, এসময় তার কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

অদ্য ২১/১১/২০২১খ্রিঃ তারিখ (রবিবার) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল, নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র।

র‌্যাব-৭ এর এই কর্মকর্তা জানায়, আজ রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রীজ এলাকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দলের সঙ্গে একদল ইয়াবা কারবারির বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে,

এসময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়, সেখান থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল আরও জানান, গেল ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাই এর বাসা থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছিল, গত সেপ্টেম্বরে তার শ্যালিকার বাড়ি থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল, পরে আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়,

পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net