ঢাকা   ০১:৪৭:০৩ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও ক্রিষ্টাল মেথ আইসসহ ১ জন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ (২ বিজিবির) পৃথক দুইটি অভিযানে ২৩০ গ্রাম আইস, ৬২ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারি মোঃ রফিক মিয়া (৩৩), সেই উপজেলার হ্নীলা ইউনিয়ননের জাদিমোড়া এলাকার মোঃ নাজিম উল্লাহর ছেলে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জানান,

জাদিমোড়া জুম্মাপাড়া মসজিদের সামনে রফিকের বসতবাড়ীতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বিজিবির একটি আভিযানিক দল উক্ত বসতবাড়ীতে অভিযানে যায়।

একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানের উপরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ বাড়ীর মালিক রফিককে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি