1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালুখালী মদাপুরে নৌকা মাত্র ২৭৫ ভোট; স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

কালুখালী মদাপুরে নৌকা মাত্র ২৭৫ ভোট; স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী

নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বার

সারাদেশের নেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বরে সরেজমিনে গিয়ে সারাদিনব্যাপি ভোটারদের উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা যায়। কালুখালী উপজেলা পরিষদের সদস্য ও বহিষ্কৃত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালুখালীর মদাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭৫ ভোট, এছাড়াও মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সদস্য ও বহিষ্কৃত কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে অন্য আরেক প্রার্থী আবুল মৃধা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৫ ভোট পেয়েছেন।

নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান বলেন, স্থানীয় অনেক নেতাকর্মীই নৌকার পক্ষে কাজ করে নাই। নৌকার পক্ষে কাজ করলে জয় আমারই হতো। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিভক্তিকে কেন্দ্র করেই আমার পরাজয় হয়েছে। আমি যতগুলো ভোট পেয়েছি সবই আমার আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধবের ভোট।

মদাপুর ইউনিয়ন এর সদ্য নির্বাচিত চেয়ারম্যান এর ছোট ভাই মনজুর ইসলাম বলেন, মিজানুর রহমান মজনু’কে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য মদাপুর ইউনিয়নের সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। মদাপুর বাসীর কান্নাহাসির একমাত্র নিবেদিত প্রান মজনু যে কত জনপ্রিয় তার জবাব ও প্রমান দিল মদাপুর ইউনিয়নবাসী। প্রকৃত আওয়ামী লীগের ত্যাগী নেতাকেই বিজয়ী তারা বিজয়ী করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net