1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে লরির চাকায় পিস্ট হয়ে প্রান গেল যুবকের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কাশিমপুরে লরির চাকায় পিস্ট হয়ে প্রান গেল যুবকের

কাশিমপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার

গাজীপুর সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কাশিমপুর সুরাবাড়ী কসাই পাড়ার মামটেক্স নামের একটি পোষাক কারখানার সামনে এ ঘটনা ঘটেছে। জানা যায় নিহত ওই যুবক সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত ওই যুবক আজ সকাল ১০ ঘটিকায় সুরাবাড়ী মামটেক্সেের সামনে দিয়ে যাচ্ছিলো পথিমর্ধ্যে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি । ঘাতক চালক ও কাভার্ড ভ্যানটি আটক করেছেন এলাকাবাসী।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে পাঠানো পাঠিয়েছেন।

কাশিমপুর থানা পুলিশ বলেন, আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন এসেছে। তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net