1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার আফজল খান মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লার আফজল খান মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার

কুমিল্লার রাজনীতিক আওয়ামী লীগ নেতা আফজল খান মারা গেছেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি মারা যান বলে তার মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আফজল খান কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আঞ্জুম সুলতানা সীমা জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বাধক্যজনিত কারণে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে তাকে কুমিল্লার সিডিপ্যাথ হাসাপাতালে, সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা।

বুধবার বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে এফবিসিসিআই-এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net