1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ব্যবসায়ী আব্বাস উদ্দিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামে ব্যবসায়ী আব্বাস উদ্দিন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বার

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আওতাভুক্ত তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির
উদ্যোগে রোববার ৭ নভেম্বর দুপুর ১২ টায় মার্কেট এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোঃ আবু তালেব।

প্রধান অতিথির বক্তব্যে মো: আবু তালেব বলেন আমাদের সমিতির অধীনে প্রায় ২০ টি মার্কেট ও ২০ হাজারের অধিক ক্ষুদ্র মাঝারী ব্যবসায়ী ও কর্মচারী রয়েছে।

তামাকুমন্ডি লেইন মোবাইল সমিতির সম্মানীত সদস্য ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন তিনি অত্র সমিতির আওতাধীন এম এন ইসলাম মার্কেটের একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছেন।

গত ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সংরক্ষিত (৭) আসনের ১৬, ২০ ও ৩২ নং ওয়ার্ড এর কাউন্সিলর রুমকি সেনগুপ্তের স্বামী প্রেমাংশু সেনগুপ্ত এর মোবাইল হারিয়ে যায় এবং হারিয়ে যাওয়ার একটি অভিযোগ থানায় প্রদর্শন করা হয়। কিন্তু সে অভিযোগে এ ঘটনার বিস্তারিত উল্লেখ না থাকায় থানায় সেটি সাধারণ ডায়রী বা মামলা হিসেবে নথিভুক্ত করতে পারেনাই।

সে ঘটনার জের ধরে গত ৩ নভেম্বর নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে তিনি আমাদের ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিনসহ আরো অজ্ঞাতনামা দুইজন ব্যক্তির নামে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী তার মোবাইল আমাদের ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন ছিনতাই করেছেন বলে মিথ্যা বানোয়াট ঘটনা বানায়।

তিনি বলেন এছাড়া ঘটনার প্রায় ১ মাস পরে বাদী থানায় এসে মামলা দায়ের করেন যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। কোন উপযুক্ত তথ্য প্রমাণ না থাকার পরেও বিভিন্ন মিডিয়া আমাদের ব্যবসায়ীকে দোষী হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন মাধ্যমে নিউজ করে যাচ্ছেন যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এমতাবস্থায় প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য এবং আমাদের ব্যবসায়ী মোঃ আব্বাস উদ্দিন এর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সকল প্রশাসনের উচ্চ মহলে দাবী জানাচ্ছি।

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার কামাল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকসহ তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেটের সভপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net