1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে রেল লাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

টঙ্গীতে রেল লাইনে হাটার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আরিফ চৌধুরী গাজীপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০৬ বার

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে টঙ্গী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আতিয়ার রহমান (২৫) টঙ্গীর আরিচপুর এলাকার কছির উদ্দিনের ছেলে।

স্থানীরা জানায়, সন্ধ্যায় রেল লাইনে হাটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান আতিয়ার। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

টঙ্গীর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ(এস.আই) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net