1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় পিস্তল-গুলি ও সুইচ গিয়ার চাকুসহ দুই সন্ত্রাসী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

ডেমরায় পিস্তল-গুলি ও সুইচ গিয়ার চাকুসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার

রাজধানীর ডেমরায় থানা পুলিশের বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিনে দুই রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের বহনকারী একটি সিএনজি জব্দ করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ব্রহ্মনগাঁও গ্রামের মো. কবির হোসেনের ছেলে মো. হাসিবুল হোসেন শান্ত (২৫) ও রূপগঞ্জে বসবাসরত পটুয়াখালীর গলাচিপা থানার চিকনিকান্দি গ্রামের তৈয়ব শিকদারের ছেলে মো. মশিউর শিকদার (২৩)। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮সালের অস্ত্রআইন এর ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে রাস্তা দিয়ে অনেক মাদক কারবারি ও সন্ত্রাসী যাতায়াত করে বলে আমাদের কাছে খবর রয়েছে। টহলরত পুলিশ ওই চেকপোস্টে যাত্রীসহ সিএনজির গতিরোধ করতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও চাকু উদ্ধার করে। এদিকে ডেমরার বিভিন্ন গুরুত্বকপূর্ণ পয়েন্টে এভাবেই চেকপোস্টের মাধ্যমে অপরাধিদের আটক করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net