1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের মাছিমপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলম সরকার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

তিতাসের মাছিমপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলম সরকার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক এর কক্ষে ৪ জন নির্বাচিত অভিভাবক সদস্য, ২ জন শিক্ষক প্রতিনিধি সদস্য, একজন সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি সদস্য, একজন দাতা সদস্য ও একজন সংরক্ষিত মহিলা আসনের সদস্যের সম্মতিক্রমে তাকে এ সভাপতি নির্বাচিত করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ারা চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা কমিটির সদস্য মো: মনসুর আলী, ইকবাল হোসেন বাবুল, জহিরুল ইসলাম পাশা, মিজান, ফরিদা ইয়াসমিন, দাতা সদস্য হাজী মোবারক হোসেন সরকার, সদস্য সচিব মো: মাহফুজুর রহমান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মো: ফারুক আহমেদ ও মোসা: নাসরিন আক্তার বৈঠক করেন।

বৈঠকে সকলের সম্মতিক্রমে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আলম সরকারকে মনোনীত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনির সহ-সভাপতি মুন্সি মজিবর রহমান, কুমিলা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ একে এম কামরুল হাসান তুষার ও সাধারন সম্পাদক মোঃ খাইরুল আলম রুবেল প্রমূখ।

এদিকে নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশার শ্রেনীর মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net