1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজী'র ১১তম মৃতুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

নবীগঞ্জে প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃতুবার্ষিকী পালিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৪০ বার

নবীগঞ্জে নভেম্বর ১৯ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর,বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা প্রানপুরুষ, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান এবং ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৯ নভেম্বর শুক্রবার বাদ এশা নবীগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামিয়া মাদানীয়া, গন্ধা-মিল্লিক মাদ্রাসায় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া পরিচালনার পুর্বে এক আলোচনায় বক্তারা বলেন, মুজিব আদর্শের আমৃত্যু সংগ্রামী ফরিদ গাজী ছিলেন এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী সৈনিক। মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সংগঠক হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। এদেশ যতদিন থাকবে, এদেশের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেওয়ান ফরিদ গাজী ছিলেন রাজনৈতিক পাঠশালার আদর্শিক শিক্ষক। তিনি প্রকৃতপক্ষে ছিলেন মাটি ও মানুষের নেতা। তাই তিনি সাধারণ মানুষের মুখের ভাষা বুঝতেন, তাদের চাওয়া-পাওয়ার কথা জানতেন।দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফিজ উসামা আহমেদ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমেদ খান, মাওলানা আব্দুল বাছির।
পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, শিক্ষক মাতলুবুর রহমান মাতলুব, পৌর যুবলীগ নেতা শাহিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম আহমেদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।উল্লেখ্য যে, ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে নবীগঞ্জ- বাহুবল সহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net