1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে বিএনপির সমাবেশে পুলিশি বাধা, জেলা বিএনপি কার্যালয় অবরুদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীতে বিএনপির সমাবেশে পুলিশি বাধা, জেলা বিএনপি কার্যালয় অবরুদ্ধ

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী থেকে |
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নরসিংদী জেলা বিএনপি। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় বিক্ষোভ সমাবেশ শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে এ কর্মসূচি।
এ সমাবেশ থেকে বিএনপির ৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ে শতাধিক দলীয় নেতাকর্মীসহ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন সহ প্রায় ৪ শতাধিক নেতা কর্মীকে প্রায় ৩ ঘন্টা চারদিক থেকে কার্যালয়টি অবরুদ্ধ করে রাখে পুলিশ।
সমাবেশে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি দীন মোহাম্মদ দিপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির খোকন,সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূঁইয়া, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র অন্যান্যো নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে আওয়ামী লীগ সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যত দিন পর্যন্ত না মেনে নেয়া হবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net