1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোশাক শ্রমিকদের মোবাইল বেতন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

পোশাক শ্রমিকদের মোবাইল বেতন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৮৮ বার

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে পোশাক শ্রমিকদের মোবাইল ও বেতন ছিনতাই হয়েছে। দেশের সিংহভাগ পোশাক শিল্প কারখানা অধুশিত এলাকার বিভিন্ন মার্কেট, রাস্তাঘাটে ভীড়ের মাঝে অনেক সময় বেতনকালীন সময় পথরোধ করে ছিন্তাইকারী দলের সদস্যরা। তাদের মূল টার্গেট স্বল্প আয়ের কর্মজীবী মানুষ, ছিনিয়ে নেয় যাদের কাছ থেকে আবার অভিনব কৌশলে বিক্রিও করে থাকে তাদেরই কাছেই।

দু’ভাবেই তাদের শিকার হয় গরীব দুঃখী অসহায় ঢাকায় এসে পোশাক শিল্প কারখানায় চাকুরী করা মানুষগুলো। কারখানার পোশাক শ্রমিকরা মাসের প্রথম সপ্তাহের শেষে বেতন পেলে সাপ্তাহিক বন্ধের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে ফুটপাত আর মার্কেট গুলোতে যায়, এই সিযোগে ছিন্তাইকারী চক্রের সদস্যরা দল বেধে ভীড় জমিয়ে এক পর্যায়ে সুযোগ বুঝে কৌশলে ছিনিয়ে নেয় মোবাইল, স্বর্নলংকার ও টাকা পয়শাসহ সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র । সুকৌশলে চুরি, ছিনতাই করে কেড়ে নেয় দরিদ্র মানুষ গুলোর বহু কষ্টে কেনা যুগের চাহিদা,সখের ও সুখের স্মার্টফোন । পরে ফোন গুলো ফরম্যাট করে বিভিন্নভাবে মডিফাইড করে আবার বিক্রি করে ওই দরিদ্র মানুষ গুলোর কাছেই। আর তাতেও ভোগান্তির শেষ নেই । দীর্ঘদিন চেষ্টার পর বেরসিক টীম কাশিমপুর মেট্রপলিটন থানা পুলিশ গ্রেফতার করেছে এমন একটি চক্রের ৩ সদস্যকে, আর তাদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের ২১ টি চোরাই স্মার্টফোন । কোনাবাড়ী, কাশিমপুর, জিরানি, বাইপাইল, আশুলিয়া, সাভার এলাকায় এ চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।

এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ এ প্রতিবেদক’কে বলেন, সিন্তাই চক্রের ৩সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net