ঢাকা   ০১:২০:০৯ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকরা শিক্ষাব্যবস্থার নানান সমস্যার কথা তুলে ধরলে সমাধানের আশ্বাস দিলেন সাংসদ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে গাজীপুরের শ্রীপুর উপজেলার ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিচালনা পর্ষদের সভাপতিগণ বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উত্তরে স্হানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার গ্রীনভিউ গলফ রিসোর্ট এর অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, প্রধান শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য সম্বন্ধে শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়াসহ বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানান।এবং সে বিষয়ে দিকনির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো.আবু ইউসুফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ১৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক, শিক্ষিকা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি