ঢাকা   ০৭:৪২:২৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

বাস চালককে পিটিয়ে হত্যায় মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ : এসপি এবং ওসির অনুরোধে প্রত্যাহার

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম নিউমার্কেট টু হাটহাজারী রুটে চলাচলরত দ্রুতযান সার্ভিসের এক ড্রাইভার সন্ত্রাসীর আঘাতে নিহত হয়েছে।
জানাযায়, আজ শনিবার (২৭ নভেম্বর) সকাল ৮টার পর হাটহাজারী হতে নগরীর দিকে ছেড়ে যাওয়া একটি বাসের চালক হিসেবে ছিলেন আব্দুর রহিম (৩৫)। গাড়িটি নগরীর অক্সিজেন রৌফাবাদ এলাকায় পৌঁছালে একটি হাইচগাড়ি থেকে কয়েকজন লোক বাকবিতন্ডায় লিপ্ত হয় চালকের সাথে। একপর্যায়ে মারধর শুরু করে চালককে। গুরুতর আহত চালক আব্দুর রহিমকে অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

পরিবহনে শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে আজ সকাল হতে হাটহাজারী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেছিলো পরিবহণ মালিক-শ্রমিকরা। এতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি অঞ্চলের সকল গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়, চরম দূর্ভোগে পড়েছিলো যাত্রী সাধারণ।

পরে হাটহাজারী সার্কেল এসপি এবং হাটহাজারী মডেল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক দায়ীদের আটক এবং দ্রুত আইনি পদক্ষেপের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

এবিষয়ে মালিক সমিতি ও দ্রুতযান স্পেশাল সার্ভিসের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান বলেন- ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমাদের পরিবহন বন্ধ থাকিবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি