ঢাকা   ০৯:১৫:৩৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

বেগমগঞ্জে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়কের বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কের বাড়িতে প্রতিপক্ষ নৌকা সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগ সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে ইউপি নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামানের প্রধান সমস্বয়ক মোতাহের হোসেন অভিযোগ করে বলেন, শক্রবার ভোর রাতের দিকে একদল দূর্বৃত্ত আমার বাড়িতে বৃষ্টির মত গুলি চালায় । পরে আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি এ ঘটনার জন্য নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ কে দায়ী করেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কেউ ঘর থেকে বের হয়নি তা ছাড়া বিল্ডিয়ের কারণে গুলি ঘরে ঢুকতে পারিনি গুলি ।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী (নৌকা) শাহাদাত হোসেন রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এটা সাজানো নাটক বলে দাবী করেন।

এ বিষয় জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন আমরা বিষয়টি শুনে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠাই ।

উল্লেখ্য,ইউপি রেখে ২ প্রার্থীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে । সম্প্রতি হামলা, ভাংচুর ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে গত বুধবার বিকেলে ছয়ানী ইউনিয়নের নৌকার বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী ওহিদুজ্জামান ও তার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহার হোসেন খালিসপুর তুলা পুকুর পাড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান অভিযোগ করেন তার প্রতিপক্ষ নৌকার প্রার্থী শাহাদাত হোসেন রশিদ ও তার সমর্থকরা আমার নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোতাহারের বাড়ীতে রাতে হামলা ও ভাংচুর করে এবং তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সন্ত্রাসী দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে এবং নেতাকর্মীদের নানান ভাবে হয়রানি করছে। এছাড়া মঙ্গলবার রাতে তার নৌকার তোরন নিজেরা পুড়িয়ে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। আমি প্রশাসনের মাধ্যমে সুষ্ঠ তদন্ত দাবী করছি এবং আগামী ১১ তারিখের নির্বাচনে সুষ্ঠ ও নিরপক্ষ সন্ত্রাস মুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি