1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ

মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৮০ বার

সাভারের আশুলিয়ার পলাশবাড়ীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। নানান অনিয়মের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানাসহ সিলগালা করা হয় হাসপাতালটিকে। সিলগালা করার সময়ের অনিয়মের সংবাদ তুলে ধরায় বিভিন্ন গণমাধ্যমকে ধন্যবাদ জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, অভিযানে এসে হাসপাতালে কোন চিকিৎসক নেই, তাদের ওষুধের দোকানে কোন লোক নেই, ১৬ শয্যার হাসপাতালে ৩ জন নার্স থাকার কথা থাকলেও তা নেই। জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি পরিস্কার-পরিচ্ছন্নতা নেই।
এমনকি আমরা হাসপাতালেও কোন কর্তৃপক্ষের কাউকে পাইনি। তাদেরকে ফোন করে আনতে হয়েছে। তাদের হাসপাতালের কোন লাইসেন্সও নেই।

এছাড়াও তাদের কোন ডাক্তারের তালিকা বা নিয়োগ চুক্তি নেই। এসব বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দিয়েছি। নিয়ম অনুযায়ী তাদের সময় বেঁধে দিয়েছেন। অভিযুক্ত হাসপাতালটি সিলগালা ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি অভিযান পরিচালনা করেন। আমরা অভিযানে এসে হাসপাতাল পরিচালনার জন্য বিধি মোতাবেক তারা কাগজপত্র পাইনি বা দেখাতে পারেনি। তাদের জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তাদের পরবর্তীতে হাসপাতাল চালানোর কিছু নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেগুলো বাস্তবায়ন করতে পারলে আবারও পরিদর্শনে আসবো। সে অনুযায়ী নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর নানা অনিয়মে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালটি সিলগালা করেছিল ভ্রাম্যমাণ আদালত এবারসহ দু’বার সিলগালা করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net