1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মাগুরায় তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৬২ বার

মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনাসভা,প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সার্বিক পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ প্রসাদ মজুমদার,
আড়পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, প্রেসক্লাব শালিখার সহ সভাপতি জিআরএম তারিক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, সাংবাদিক মোঃ মাসুম, মোঃ ইমরান হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে শালিখা উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীরা মনোযোগসহকারে মুক্তিযুদ্ধের গল্প শোনেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net