1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে এর নীচে চাপা পড়ে মোহাম্মদ ফাহিম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

নিহত ফাহিম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আদারমানিক গ্রামের আবুল বাশার প্রকাশ জামালের ছেলে। সে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর এর হেলপার ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন ফালগুনকরা নামক স্থানে। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত হালচাষ শেষে ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল ট্রাক্টর হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে চৌদ্দগ্রাম বাজারে নিজ মোবাইল মেরামত করতে চলে যান। পরিষ্কার কাজ শেষ হলে গাড়িটি নিজে চালিয়ে মহাসড়কের উপরে উঠাতে চেষ্টাকালে আকষ্মিক ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গাড়ীর নিচে চাপা পড়ে হেলপার ফাহিম ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত হালচাষের গাড়ীটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় যাওয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল জানান, প্রতিদিনের মতো হালচাষ শেষ করে হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে মোবাইmল মেরামত করতে চৌদ্দগ্রাম বাজার চলে যাই। এক ঘন্টা পর খবর পাই হেলপার ফাহিম গাড়ির নিচে চাপা পড়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

 

 

 

 

শ্যা/বা/তা/বা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net