1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের সাংসদের নিদের্শনা অমান্য কৃষি জমি ভরাট করে আবাসিক-বাণ্যিজিক ভবন নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাউজানের সাংসদের নিদের্শনা অমান্য কৃষি জমি ভরাট করে আবাসিক-বাণ্যিজিক ভবন নির্মাণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭৯ বার

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হয়েছে। জমি ভরাটের কারণে দিন দিন কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিকে বার বার নিদের্শনা দিয়েছেন কেউ কৃষি জমি ভরাট করলে কঠোর ব্যবস্থা নেওয়া জন্য। কিন্তু সাংসদের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাক্তিকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে কৃষি জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।গতকাল সরোজমিন পরিদর্শকালে দেখা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। নির্মাণাধীন ভবনের পাশে থাকা একটি জমি ভরাট করছেন সমীর চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি। স্থানীয়রা জানান, রাতের আধাঁরে জমিটি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট করা হয়। ভরাটের দৃশ্য প্রশাসন ও স্থানীয়দের দৃষ্টিগোচর না হওয়ার জন্য সড়ক পাশে দেওয়া হয়েছে পলিথিনের ভেড়া। সরকারী নিদের্শনা ও স্থানীয় সাংসদের নিদের্শনা অমান্য করে কি ভাবে ভরাট কাজ শুরু করেছে জানতে চাইলে সমীর চৌধুরী জানান, নির্বাচনে দলীয় লোকজন আমাদের বাড়িতে বসে সব কাজ সম্পন্ন করেন। তাই কিছু দোকান ঘর করার জন্য জমির কিছু অংশ ভরাট শুরু করেছি। আপনারা ছবি তোলার কারণে স্থানীয় কাউন্সিলর ভরাট কাজ বন্ধ রাখতে বলেছেন। এ প্রসঙ্গে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, কৃষি জমিতে কাউকে মাটি ভরাট করতে দেয়া হবেনা। কেউ ভরাট করলে তাহা বন্ধ করে দেয়া হবে। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করতে পারবেনা। কেউ মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ প্রসঙ্গে স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনি জানান, মেয়র আমাকে ফোন করে বিষয়টি জানালে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net