1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আলুর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

লালমনিরহাটে আলুর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট,থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৪০ বার

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আলু আবাদে ফলন ভালো হবে বলে কৃষকরা জানিয়েছেন। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষকরা খুশি। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের আলু চাষী জহুরুল ইসলাম ও মো: নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষ কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকূলে থাকলে লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলন হবে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম ও খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৭শ ২৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। এপর্যন্ত জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭শ ৪৭ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। অপরদিকে লালমনিরহাটের হাট-বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া গেলেও প্রতি কেজি আলু ৮০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারেও আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net