1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ৬২৬ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার ও ২০টি ভারতীয় গরুর মধ্যে ১০টি আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে ৬২৬ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার ও ২০টি ভারতীয় গরুর মধ্যে ১০টি আটক

আবারো বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়েছে (১২তম পর্ব)

লাভলু শেখ হাতীবান্ধা থেকে ফিরে।।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪২১ বার

হাতীবান্ধার বহুল আলোচিত দইখাওয়া সীমান্তে ৬২৬ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার ও ২০টি ভারতীয় গরুর মধ্যে ১০টি গরু আটক করেছে দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় মীরহোসেন নামের এক চোরাকারবারীকে গরুসহ আটক করেছেন বিজিবি। অপরদিকে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত হুন্ডী ও ভারতীয় গরু ও বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালানের নিরাপদ রুট দইখাওয়া সীমান্ত দিয়ে বুধবার ভোর রাতে হুন্ডী মাইদুল ইসলাম গং কর্তৃক এবং হুন্ডী আমিনুর রহমানের নেতৃত্বে ভারতীয় গরু ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার করা হয়েছে। সূত্রমতে, ওই দিন ৯০২ থেকে ৯০৩ নং পিলারের মাঝ দিয়ে ওই সব গরু ও মাদক পাচার করা হয়। এসময় ভারতের বড়মরিচা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের উদ্দেশ্য করে গুলি ছুঁড়েছে। পরে দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সীমান্ত থেকে ১০টি ভারতীয় গরু ও দইখাওয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মীরহোসেনকে আটক করেছেন। বুধবার ১৭ নভেম্বর, ২০২১ইং তারিখ সকালে কমান্ডার ফরিদের সাথে মোবাইল ফোনে গরু ও ১ জন চোরাকারবারী আটকের বিষয়ে যোগাযোগ করে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র কোন মন্তব্য না করে ফোন কেটে দিয়েছেন। লিখিত অভিযোগকারীরা জানান, হুন্ডী আমিনুর রহমানের ছেলে মাদক সম্রাট রুবেল (২২) সম্প্রতি মাদক পাচারের সময় মোটর সাইকেলসহ আটক হয়ে বেশ কিছুদিন জেল হাজতে থাকার পর জামিনে বেড়িয়ে আবারো চোরাচালানী কাজে সক্রিয় হয়ে উঠেছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দইখাওয়া গ্রামের বকতার হোসেনের ছেলে বহুল আলোচিত হুন্ডী মাইদুল ইসলাম গং, রিয়াজ উদ্দিনের ছেলে হুন্ডী আমিনুর রহমান, আজগার আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি এবং মৃত্যু. হোসেন আলীর ছেলে ছাদিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে কতিপয় দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডারের সাথে প্রতিরাতে লক্ষ টাকা কমিশনের বিনিময়ে দইখাওয়া সীমান্ত দিয়ে গরু ও বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে আসছে। ওই হুন্ডী সিন্ডিকেটের হোতারা এতোটাই দুর্দান্ত যে, বিজিবি ক্যাম্পের যে কোন কমান্ডারের সাথে মুহূর্তের মধ্যে সখ্যতা গড়ে তোলে। কোন কোন সময় মাদক পাচারের লাইন দিতে অনীহা প্রকাশ করলে লোভনীয় উপহার দিয়ে বিজিবি’র ক্যাম্প কমান্ডাকে নিজেদের আয়ত্ত্বে নিয়ে চোরাচালান অব্যহত রেখেছে। ওই এলাকার ক্ষতিগস্থ কৃষক ও এলাকাবাসী অবিলম্বে মাদক সিন্ডিকেট হোতাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net