1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক এর নিকট তথ্য গোপন করায় লালমনিহাট ও ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সাংবাদিক এর নিকট তথ্য গোপন করায় লালমনিহাট ও ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের জরিমানা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার

সাংবাদিক কে ইচ্ছাকৃত ভাবে প্রদানযোগ্য তথ্য প্রদান না করে অবাধ তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করায় লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম এবং ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের ৫ শত টাকা করে জরিমানা করেছেন তথ্য কমিশন।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর-২০১৯ তারিখে তথ্য অধিকার আইন, ২০০৯ এর (১) ধারা অনুসারে তৎকালীন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের নিকট ‘২০১৮-১৯ অর্থ বছরে মোট বরাদ্দের পরিমান এবং খাত ভিত্তিক ব্যয়ের হিসাব বিবরনী’ তথ্যের জন্য আবেদন করেন সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্ত। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক তথ্য না দেয়ায় তথ্য অধিকার আইন অনুযায়ী সাংবাদিক সমাপ্ত পর্যায়ক্রমে গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে প্রধান তথ্য কমিশনারের নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্য কমিশন গত ১৩ জুলাই ২০২০ তারিখের সভায় বিষয়টি আমলে নিয়ে ৪৭/২০২০ নং অভিযোগ হিসেবে লিপিবদ্ধ করে ৩০ নভেম্বর ২০২০ তারিখে শুনানী গ্রহন করেন। শুনানীতে কমিশন ১০ কার্যদিবসের মধ্যে সাংবাদিক সমাপ্তকে তথ্য প্রদানের জন্য আদেশ দিলেও তথ্য কমিশনের সে আদেশ অমান্য করেন ওই ২ জেলা খাদ্য নিয়ন্ত্রক।
পুনরায় সাংবাদিক সমাপ্ত গত ৮ মার্চ ২০২১ তারিখে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করলে তথ্য কমিশন তা আমলে নিয়ে (অভিযোগ নং ৫৪/২০২১) উভয়ের প্রতি সমন জারি করে ২৫ অক্টোবর ২০২১ তারিখে তথ্য কমিশনে উভয় পক্ষের উপস্থিতে অভিযোগটি নিম্পত্তি করেন তথ্য কমিশন।
এ সময় তথ্য কমিশন সিদ্ধান্ত দেন ইচ্ছাকৃত ভাবে প্রদানযোগ্য তথ্য প্রদান না করে অবাধ তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করার অপরাধে লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম এবং ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের ৫ শত টাকা করে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ রকম কাজ না করার জন্য সতর্ক করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net