1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে যুবলীগ নেতা নাসিম পাভেলের জেল হত্যা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সাভারে যুবলীগ নেতা নাসিম পাভেলের জেল হত্যা দিবস পালিত

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৩০ বার

ঢাকা জেলা সাভারে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবু আহামেদ নাসিম পাভেলের উদ্যোগে তার বাসভবনে ।

এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু আহমেদ তৌফিক প্রবলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার আশুলিয়া অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ মনি যুব সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক একমাত্র সাংগঠনিক সম্পাদক খসরু মোহাম্মদ আমির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদ, এনামুল কবীর সাভার পৌর যুবলীগের ফারুক আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ নাছির উদ্দীন,সোলায়মান ইসলাম প্রমুখ ।

বক্তারা বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।

আজকের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে ঐ পাকিস্তানি প্রেতাত্মারা জেলখানায় ঢুকে হত্যা করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net