1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ের ৮ ইউপি নির্বাচনে আ’লীগ ৬, লাঙ্গল ১, স্বতন্ত্র ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সোনারগাঁয়ের ৮ ইউপি নির্বাচনে আ’লীগ ৬, লাঙ্গল ১, স্বতন্ত্র ১

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, ১টিতে লাঙ্গল ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

তবে এর মধ্যে উপজেলার পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই চার ইউপিতে যথাক্রমে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অবশিষ্ট চার ইউপির দুটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী। একটিতে লাঙ্গল ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় পেয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত ১০ টায় ভোট গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী যথাক্রমে মো.আব্দুর রশিদ মোল্লা ও হুমায়ুন কবির ভূঁইয়া বিজয়ী হয়েছেন।

তবে শম্ভুপুরা ইউনিয়নে নৌকার প্রার্থী নাছির উদ্দিনকে হারিয়ে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গলের প্রার্থী আব্দুর রউফ বিজয়ী হয়েছেন। নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম বিজয়ী হয়েছেন। এই ইউপিতে নৌকা ও লাঙ্গলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net