ঢাকা   ১০:০৩:৫৮ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

হবিগঞ্জে বিআরডিবির ঝাড়ুদার মহিলার সাথে পরিচালকের ফষ্টিনস্টি,কেন্দ্রীয় অফিসে অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জ বিআরডিবি উপপরিচালক মোঃ সারোায়ার মাহফুজের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ এনেছেন ঐ অফিসের ঝাড়ুদার এক মহিলা। তিনি অভিযোগ করেন, অফিস ছুটির পর বিভিন্ন অজুহাতে একা অফিসে রেখে বিয়ের প্রলোবনে জোরপূর্বক তাকে প্রায়ই ধর্ষন করেন ঐ পরিচালক। এভাবে চলতে থাকে উপপরিচালকের অপকর্ম। ঐ অফিসে চাকুরীর সুবাধে অবৈধ সম্পর্ক গড়েন প্রতিষ্ঠানটির উপপরিচালক মোঃ সারোয়ার মাহফুজ। ঐ নারী জানায়, উপপরিচালক সারোয়ার মাহফুজ অফিসে সুযোগ পেলেই বিয়ের প্রলোভনে তাকে একাধিক বার ধর্ষন করেন। সর্বশেষ গত ১৬ অক্টোবর ছুটি নিয়ে বাড়ী যান ঐ নারী, তখন উপ-পরিচালক ফোন করে অফিসে আসতে বলেন ঐ নারী ঝাড়ুদারকে। কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আসতে অপরাগতা প্রকাশ করেন ঐ নারী।
তার পরও উপ-পরিচালক তাকে গাড়ী ভাড়া দিবেন বলে অফিসে আসতে বলে ঐ নারীকে। সন্ধা ৭ ঘটিকায় অফিসে প্রবেশ করেন ঐ নারী ঝাড়ুদার । তখন উপ পরিচালক ঐ অফিসের পিওন খায়রুল ইসলামকে ৫ শত টাকা দিয়ে চাল ডিম আনার জন্য অফিসের বাইরে পাঠিয়ে দিয়ে অফিসের দরজা লাগিয়ে দেয় এবং ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলন করে। ঐ সময় স্থানীয় একজন অফিসে প্রবেশ করে ঘটনা দেখে ফেলায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির হয়। পরে ঘটনাটে ধামাচাপা দিতে জোর পূর্বক সাদা কাগজে কয়েকটি স্বাক্ষর রেখে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয় ঐ নারীকে।পরে ঐ ঘটনা জানা জানি হলে ঐ নারীর স্বামী তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এর পর বিভিন্ন ভাবে হুমকি দেওয়ায় ঐ নারী গত ২৮ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)র ৫ কাউরান বাজার ঢাকা কেন্দ্রীয় কার্য্যালয় বরাবরে উপ-পরিচালক সারােয়ার মাহফুজের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ২৫ দিন অতিবহিত হলেও অদৃশ্য কারনে ঐ উপ- পরিচালকের বিরুদ্ধে প্রধান কার্য্যালয় থেকে কোন ব্যবস্থা গ্রহর করা হয়নি।
নির্যাতনের স্বীকার ঐ ঝাড়ুদারের অভিযোগের বিষয় উপ-পরিচালক জানতে পেরে অভিযোগ তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি অব্যহত রাখেন। বর্তমানে প্রানের ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ঐ নারী ঝাড়ুদার । এ বিষয়ে জানার জন্য অফিসে গিয়ে অভিযুক্ত মোঃ সারোায়ার মাহফুজকে অফিসে পাওয়া যায়নি । এ ঘটনায় মামলা করবেন বলেও জানান ঘটনার স্বীকার ঐ নারী ঝাড়ুদার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি