1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হযরতপুর ইউপি নির্বাচনের ফলাফল স্থগিত, পরিস্থিতি থমথমে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

হযরতপুর ইউপি নির্বাচনের ফলাফল স্থগিত, পরিস্থিতি থমথমে

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

হযরতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল স্হগিত, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা জেলা কেরানীগঞ্জে উপজেলার হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে। হযরতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার তাইবুর রহমান জানান, গত ২৮শে নভেম্বর হযরতপুর ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৩৭ ভোট কাস্ট হয়। তবে এর প্রিজাইডিং অফিসারের ফলাফল আমি গ্রহণ করি। তবে পরে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অন্য একটি তালিকা দেন। যাতে প্রথম ফলাফলের সঙ্গে দ্বিতীয় তালিকার ফলাফলের যথেষ্ট পার্থক্য রয়েছে। এজন্য আমরা এই অমীমাংসিত বিষয়টি সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আয়নাল জানান, ৪৬ ভোটে এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী হাজী আলাউদ্দিনের দাবি,তিনি ১৬৯ ভোটে এগিয়ে আছেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মানববন্ধন ও নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটিয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে । তবে নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এদিকে হযরতপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ সংঘটিত হতে পারে এই আশংকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net