ঢাকা   ০২:৫১:২৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

খুটাখালীতে আনারস মার্কার সমর্থনে পরিবর্তনের পক্ষে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুরের আনারস প্রতীকের পক্ষে জোর প্রচারণা চলছে।

পরিবর্তনের পক্ষে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের স্বতঃফুর্ত অংশগ্রহণে চলছে জোর প্রচার-প্রচারণা।

মঙ্গলবার ২১ ডিসেম্বর দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আনারস মার্কার সমর্থনে গণসংযোগ, হোম ভিজিট, লিফলেট বিতরণ সহ প্রচারণায় স্থানীয় নেতাকর্মীসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ভোটাররা জানান, আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর একজন সু-শিক্ষিত, সৎ, সহজ-সরল ও ভালো প্রার্থী। এলাকার সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রায় পরিবর্তনের লক্ষ্যে তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় সর্বস্তরের জনগণ।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ এসএম মনজুর বলেন, বিগত দিনে খুটাখালী ইউনিয়ন অবহেলিত ছিল। এলাকাবাসীর আশা-আকাঙ্খার সাথে একমত পোষন করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের পক্ষ থেকে বেশ সাড়া পাচ্ছি।

প্রতিনিয়ত ভোটার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসীকে সাথে নিয়ে প্রচার-প্রচারণাও অব্যাহত রেখেছি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে সৎভাবে মানুষের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন করে যেতে চাই।

তিনি বলেন, সরকার প্রদত্ত সকল সেবা সুষমভাবে শতভাগ নিশ্চিতের মাধ্যমে খুটাখালী ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়নে রূপান্তরে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি