1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৭ বার

গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে মাইদুল ইসলাম মিঠু (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মাইদুল আদালতে উপস্থিত ছিলেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০০৬ সালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাইদুল ইসলামের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে খাতিজা বেগমের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে জন্ম গ্রহণ করে। পরে ২০১৫ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুই বছর পর ২০১৭ সালে আবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মাইদুল ইসলাম গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। শ্বশুরবাড়িতে থাকাকালীন প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই একপর্যায়ে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারী রাতে মাইদুল ইসলাম খাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরদিন নিহত খাদিজা বেগমের বাবা আব্দুর রাজ্জাক বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মাইদুলকে গ্রেফতার করে।

এই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ বৃহ¯পতিবার আদালত আসামি মাইদুল ইসলাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net