1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রামীণফোনের প্রথম নারী উদ্যোক্তার হাত ধরে বাঁশখালীতে গ্রামিণফোন ডিস্ট্রিবিউটর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

গ্রামীণফোনের প্রথম নারী উদ্যোক্তার হাত ধরে বাঁশখালীতে গ্রামিণফোন ডিস্ট্রিবিউটর উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১৭ বার

বাঁশখালীতে গ্রামীণফোনের একমাত্র পরিবেশক মাহফুজ আলী এন্ড সন্সের শুভ উদ্বোধন বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌরসভা জিএস প্লাজাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে উদ্বোধনী ফিতা ও কেক কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন। অত্র প্রতিষ্ঠানের পরিচালক লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় গ্রামীণফোনের প্রথম নারী পরিবেশক ও মাহফুজ আলী এন্ড সন্সের সত্ত্বাধিকারী আলহাজ্ব মনোয়ারা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান এএফএম শাফাত আমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার খালেদ ফয়সাল, সমাজসেবক শাহাজাদা আরাফাত উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা টেরিটোরি ম্যানেজার শিমুল দাশ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, আবু ওবাইদা আরাফাত, মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন- ‘বাঁশখালীতে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালিত হচ্ছে একজন নারীর নেতৃত্বের হাতধরে এটা নিঃসন্দেহে নারী জাগরণের দৃষ্টান্ত। টেলিযোগাযোগ সেবার ক্ষেত্রে বাঁশখালীতে এই সেবা কার্যক্রমের সফলতা ও সমৃদ্ধি কামনা করি।’

সভাপতির বক্তব্যে মাহফুজ আলী এন্ড সন্সের সত্ত্বাধিকারী মনোয়ারা বেগম বলেন- ‘সদিচ্ছা ও আগ্রহ থাকলে নারীরাও সবক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীগণও সমান অংশীদার। আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই, মুসলিম নারীরা পর্দা মেনেও ব্যবসা ও নারী উদ্যোক্তা হিসেবে সমাজে নেতৃত্ব দিতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net