1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ প্রার্থীকে জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক-পরিবহন আইন-২০১৮ ভঙ্গের দায়ে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল এই জরিমানা করেন।

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থী, ১০৪ জন সংরক্ষিত মহিলা ও ৪৮০ জন সাধারণ সদস্যসহ ৬৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান লঙ্ঘন করায় গতকাল দুপুরে গুনবতী ইউপিতে আওয়ামীলীগের চেয়ারম্যান ছৈয়দ আহাম্মদ ভূঞাকে ১০ হাজার টাকা এবং একই ইউনিয়নের ২ সংরক্ষিত ও ৩ সাধারণ সদস্য প্রার্থীসহ মোট ৬ প্রার্থীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

জরিমানা দেওয়া ইউপি সদস্যরা হলেন গুনবতী ইউপির ১নং ওয়ার্ডের মো: কামাল উদ্দীন, ২নং ওয়ার্ডের মো: মিয়া চান, ৫নং ওয়ার্ডের এনামুল হক এবং ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রাজিয়া বেগম ও সাহেদা বেগম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল জানান, যারাই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net