1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে উজিরপুর ইউপিতে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যমতে পৌঁছেছে এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

চৌদ্দগ্রামে উজিরপুর ইউপিতে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যমতে পৌঁছেছে এলাকাবাসী

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম এর পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে হোটেল টাইমস স্কয়ার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

এ সময় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আসন্ন ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী কমিটি গঠন সহ নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ে সর্বোপরি আলোচনা করা হয়। আলোচনায় সকল নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে নৌকার প্রার্থীর পক্ষে বিজয় সুনিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী দেলোয়ার হোসেন মেম্বার, খোরশেদ আলম খন্দকার, শাহ আলম মেম্বার, মিয়া মো: জহির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মজুমদার, মাস্টার শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার শহীদুর রহমান রতন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন রিংকু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান জালাল, যুবলীগ নেতা আবুল কালাম, মাহবুবুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ, মো: সোহেল, ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net