1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে হাতি হত্যার দায়ে দু'জন কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান

বাঁশখালীতে হাতি হত্যার দায়ে দু’জন কারাগারে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতি হত্যার দায়ে দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন। দেশে এই প্রথম হাতি হত্যার দায়ে দুজনকে কারাগারে পাঠানো হলো।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীর সাধনপুর লটমনিতে পাহাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হাতিটিকে হত্যা করে কামাল ও নেজাম। পরে তারা হাতিকে মাটিচাপা দেন।

পরবর্তীতে বন বিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি কামাল ও নেজামকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা দক্ষিণ সফিকুল ইসলাম জানান, অনুসন্ধানে জানা যায়, বাবা-ছেলে মিলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেয়। বন্যহাতি হত্যার দায়ে আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

উল্লেখ্য, গত এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৫টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়।

স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঁশখালী উপজেলার পাহাড়ি অঞ্চলে নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যুতের লাইন টেনেছে। প্রতিদিন পাহাড়ের পাদদেশে হাতির পাল চলাচল করার সময় বিদ্যুতের তারে জড়ানোর অাশংকা রয়েছে। বিদ্যুতের খুঁটি ও তার টানানোর লাইন এতোটা ঝুঁকিপূর্ণ অবস্থয় যে যে-কোন সময় দূর্ঘটনার সৃষ্টি হওয়ার শংকা রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বনকর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন তারা।

ছবি: গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনি পাহাড়ে বন্যহাতিটি খুন করে মাটি চাঁপা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net