1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরসভা নির্বাচন: পোষ্টার ছিঁড়ে আমার জনপ্রিয়তা কমানো যাবে না- স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

বাঁশখালী পৌরসভা নির্বাচন: পোষ্টার ছিঁড়ে আমার জনপ্রিয়তা কমানো যাবে না- স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র প্রার্থী (স্বতন্ত্র) সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর নির্বাচনী পোষ্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ও পৌরসভার বিভিন্ন অভ্যন্তরিণ এলাকায় সাবেক পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী এর পোস্টার ছেড়া অবস্থায় রাস্তায় ও নালায় পড়ে থাকতে দেখা যায়

পোস্টার ছেঁড়ার বিষয়ে জানতে চাইলে মেয়র প্রার্থী (স্বতন্ত্র) কামরুল ইসলাম হোসাইনী বলেন, পোষ্টার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তাই তাই করবো। আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমার মোবাইল মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার প্রতিপক্ষের প্রার্থীর লোকজন পোষ্টার ছেঁড়ার পাশাপাশি আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকিধমকি দিচ্ছে। বাঁশখালীতে সংঘটিত পূঁজামন্ডপ হামলার ঘটনায় অজ্ঞাতনামা তালিকায় আমার কর্মীদের মিথ্যা মামলার আসামী করার মতো হুমকিও দিচ্ছে তারা। এতে আমার নির্বাচনী প্রচার ও প্রচারণায় ভীতি সৃষ্টি করা হচ্ছে। এভাবে পোষ্টার ছিঁড়ে কখনো আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখা যাবে না। আমার মোবাইল প্রতীক জনগণের প্রতিক। জনগণ সুষ্টু নির্বাচন চায়। যদি নির্বাচন কমিশন নুন্যতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয় তবে আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি বিশ্বাস করি।

এসময় তিনি আরও বলেন, প্রতিপক্ষের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা তৈরি করার মাধ্যমে আওয়ামী লীগের নৌকা সমর্থিত প্রার্থী নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয় খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রতিক বরাদ্দের পরপরই বাঁশখালী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের প্রচার প্রচারণা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net