1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরের ৮ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মাগুরার শ্রীপুরের ৮ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯০ বার

চতুর্থ ধাপের নির্বাচনে রবিবার মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে ।

এ লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ও অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে ৩ জন রিটার্নিং অফিসার, ৮ টি ইউনিয়নে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১৬ জন ইন্সপেক্টর, বিজিবির ৮ জন কর্মকর্তার নেতৃত্বে স্টাইকিং ফোর্স, ৮৮ জন প্রিজাইডিং অফিসারসহ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ দায়িত্ব পালন করেন । উপজেলার গয়েশপুর, আমলসার, শ্রীকোল, শ্রীপুর, দারিয়াপুর, কাদিরপাড়া, সব্দালপুর ও নাকোল ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার একমাত্র গয়েশপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র হচ্ছে ৮৮টি। স্থায়ী ও অস্থায়ী ভোট কক্ষ থাকছে ৪০৬টি। ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৮১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯ হাজার ৩৩৬ জন ও মহিলা ৬৯৪৮১ জন।

উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২৭ জন, সাধারণ সদস্য ২৬৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৭৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net