1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেসক্লাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

রাউজান প্রেসক্লাবে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীত উপলক্ষ্যে আলোচনা সভা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭৩ বার

যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছেন কলম সৈনিকদের একমাত্র সংগঠন রাউজান প্রেসক্লাব।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করেন রাউজান প্রেসক্লাব। পরে প্রেসক্লাব কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, বিশেষ অতিথি ছিলেন রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আমীর হামজা,নির্বাহী সদস্য আরফাত হোসাইন, শাহাদাত হোসন সাজ্জাদ,মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান আনসারী, ফটো সাংবাদিক মোহাম্মদ রায়হান প্রমূখ। বক্তারা মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার মাত্র তিন বছরে বঙ্গবন্ধু সহ স্বপরিবারকে হত্যা ছিল কলংক জনক। এ হত্যাকান্ড ছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা। বক্তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net