ঢাকা   ১০:১৩:৫৪ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

গণ অধিকার পরিষদের সভাপতি নুর সহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “সুশীল ফোরাম “

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গত ২৯ আগস্ট  শুক্রবার ২০২৫ ইং গণ অধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুশীল ফোরাম।

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলা আমরা বিস্মিত !

গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বাংলাদেশ সুশীল ফোরামে সভাপতি মোঃ জাহিদ ও

সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক আজ এক যৌথ বিবৃতিতে বলেন, সুশীল ফোরাম সকল শান্তিপূর্ণ  রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।

গণ অধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুর  ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

ফোরাম সভাপতি মোঃ জাহিদ, নুরুল হক নুরের সুচিকিৎসা ও দোষীদের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করে, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া কামনা করেন।- আমিন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি