1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামু থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

রামু থেকে অপহৃত ৪ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার

আজ ১০/১২/২০২১খ্রিঃ তারিখ আনুমানিক ২১:০৩ ঘটিকার সময় উদ্ধারকৃত দুই শিক্ষার্থী জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নয়ন।

উদ্ধারকৃত দুই শিক্ষার্থী জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নয়ন কক্সবাজারের রামু থেকে অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে তিন জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরের কাঁটাতার থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করার কথা জানিয়েছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম।

তারা হলো, জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমান নয়ন, এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই পাহাড়ে অভিযান চালিয়ে মোহাম্মদ কায়সার নামে এক নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে র‍্যাব।

অপহৃত অপরজনের সন্ধানে পাহাড়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক আভিযানিক দল।

গত ৭ ডিসেম্বর অপহৃত হয় চার শিক্ষার্থী উখিয়া উপজেলার সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহেদুল ইসলাম, অষ্টম শ্রেণির ছাত্র মিজানুর রহমান, মোহাম্মদ কায়সার ও মিজানুল ইসলাম।
তাদের সবার বাড়ি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন প্যাঁচার দ্বীপ এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, রামুর প্যাঁচার দ্বীপের বাসিন্দা ও সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাতিঘর নামের একটি আবাসিক কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও ইব্রাহিমের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ৭ ডিসেম্বর সকালে রামুর প্যাঁচার দ্বীপ এলাকা থেকে জাহাঙ্গীর ও ইব্রাহিমকে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে টেকনাফের উদ্দেশে রওনা দেয়।

একপর্যায়ে ওই দিন সকাল ১০টার দিকে স্কুলছাত্রদের টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যায়, এরপর থেকে স্কুলছাত্রদের খোঁজ মিলছিল না, এরই মধ্যে বুধবার রাতে নিখোঁজ স্কুলছাত্রদের স্বজনদের কাছে মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে, মুক্তিপণ না দিলে স্কুলছাত্রদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net