1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরাতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে নতুন সংগঠনের উদ্ভোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

রায়পুরাতে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে নতুন সংগঠনের উদ্ভোধন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৫২৫ বার

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্বোধন হয়েছে
গত ২৪ ডিসেম্বর শুক্রবার পাড়াতলী ইউপি মধ্যনগর কমপ্লেক্স ভবন মাঠে এ সংগঠনের উদ্ভোধন হয়।
মাওলানা মুফতি আমির ইউছুফের সঞ্চালনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাড়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নূরুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা বায়েজিদ আহমেদ সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি জনাব শরিফ উদ্দিন বাবুল আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শেওকত আলী,অর্থ সম্পাদক ডাক্তার জিন্নত আলী
সাধারণ সম্পাদক সবুজ আহমেদ শুভ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

উদ্ভোধনী সভায় বক্তরা বলেন প্রাবাসী কল্যাণ ফাউন্ডশনের উদ্দেশ্য এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন স্কুল/কলেজ/মাদরাসা শিক্ষার্থী সহ ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল নারী-পুরুষদের কর্মমুখী কারিগরি শিক্ষা অর্থাৎ ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ দিবে। সভায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা “” আবু হানিফ কে ধন্যবাদ জানানো হয়।

এরপর মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে সকল প্রবাসী ও মানব জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net