1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে

বিএফইউজে- ডিইউজে’র বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩১৭ বার

দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দু’টির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।

আজ রোববার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন থেকে কর্মরত সাংবাদিক কর্মচারীদের প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া বেতন ভাতা পরিশোধে জনকণ্ঠ কর্তৃপক্ষ নানা ছলচাতুরি ও টালবাহানার আশ্রয় নিচ্ছেন। বেতন ভাতার দাবি করলেই টার্মিনেশন লেটার হাতে দিয়ে অফিস থেকে বের করে দেয়া হয়। গত দু’দিনে কোনো কারণ দর্শানো ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে ২০ জন সাংবাদিক-কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ জনআকাঙ্খাকে ধারণ করে পত্রিকা পরিচালনা, চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়াসহ সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধের জোর দাবি জানান। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য জনকণ্ঠ কর্তৃপক্ষ এককভাবে দায়ী থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net