বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা প্রাপ্ত (স্ট্যাটাস কো) ভূমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে মামলার আসামী রাজপুর গ্রামের (ডাকঘর মধ্য লক্ষীপুর) নারায়ন সরকারের ছেলে সুশেন সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে গতকাল কুমিল্লার একটি রেষ্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খুগুয়া গ্রামের বিউটি রানী সরকার৷ লিখিত বক্তব্যে বিউটি বলেন, আমার বাবার বাড়ির জমি নিয়ে বিজ্ঞ সিনিয়র সিভিল জজ দেওয়ানী মামলা চলমান। নিষেধাজ্ঞা থাকার পরও অভিযুক্ত সুশেন সরকার হুমকি ধমকি প্রদান করে।
যার বিষয়ে সিআর মামলা চলমান। গত ২৩ জুন পুনরায় দলবল নিয়ে আমার মা ও ভাইয়ের বউকে মামলা স্থানীয় ভাবে মিমাংসা / মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিয়ে আসে। তিনি নালিশী ভূমির চারপাশে বেড়া দিবে, কেউ ঘরে ঢুকতে পারবে না বলে হিমকি দেয়। পুরুষ লোক বিদেশে থাকায় পরিবারের নারীদের উপর ধমকি ও অনৈতিক চাপ প্রয়োগ করিতেছেন।
তার এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দালিল করা আছে। তার বিষয়ে বরুড়া থানায় ওসি সাহেবের নিকট অভিযোগ করা হয়েছে। সে নিজেও একটি মামলার আসামী। এছাড়াও তাকে গত ০৪/০৬/২০২৬ তারিখে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে রাজপুর গ্রামের নারায়ন সরকারের ছেলে সুশেন সরকার বলেন, বিউটি রানী সরকার সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।