1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২ বার

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ এই গ্রেড পাওয়ার ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা।

জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এই কৃতিত্ব অর্জন করেছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।

পরীক্ষা ফল পেয়ে উল্লাসে মেতেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা। ছবি: বাসস

পরীক্ষা ফল পেয়ে উল্লাসে মেতেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেয়েরা।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ (গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ)। আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সকল ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এ বছর ১১টি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারছেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net