1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে শ্বশুর কর্তৃক আলোচিত পুত্রবধূ ধর্ষণের ঘটনায় মুল আসামীসহ ২ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

লালমনিরহাটে শ্বশুর কর্তৃক আলোচিত পুত্রবধূ ধর্ষণের ঘটনায় মুল আসামীসহ ২ জন গ্রেফতার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার

লালমনিরহাটের বহুল আলোচিত শশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক শশুর সহ ২জনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
এনিয়ে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, প্রায় দেড় মাস আগে জেলার আদিতমারী থানার উত্তর তালুক পলাশী গ্রামের মকসুদুর রহমানের ছেলে হাবিবুর রহমানের সাথে ভিকটিমের বিয়ে হয়।
ঘটনার দিন গত ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৮ টার দিকে ভিকটিমের স্বামী অটো বাইক চালক কাজে বের হয়ে গেলে বাড়িতে কেউ না থাকায় অসুস্থ্য পুত্রবধূ কে ঔষধের কথা বলে চেতনা নাশক খাইয়ে, হাত বেধে মুখ চেপে ধরে জোর পুর্বক ধর্ষণ করে ঘর থেকে বেরিয়ে যায়। পরে ভিকটিমের স্বামী বাড়ি এসে তাকে নগ্ন অবস্থায় দেখে উদ্ধার করে এবং ঘটনার বিষয় ভিকটিমের কাছে জানতে পারে।
পরে ঘটনাটি জানাজানি হলে, আসামি মকসুদার রহমান (৫০)এর সহযোগী মাহাতাব উদ্দিনের ছেলে আসামি জাহাঙ্গীর আলম (৩২), মৃত বদিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৬০), মৃত করিম উদ্দিনের ছেলে আলম মিয়া (৬০) বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার কথা বলে ভিকটমকে আসামির বাড়িতে জোর পূর্বক আটকে রেখে ভিকটম ও তার বাবাকে মামলা না করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে ঘটনা জানতে পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ভিকটমকে বন্ধ ঘড় থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে লালমনিরহাটের আদিতমারী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন।
পরে রাত ভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার মুল আসামি শ্বশুর মকসুদার ও আসামি মনছুর আলীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সাক্ষ্য প্রমান পাওয়া গেছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net