1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সংবাদ প্রকাশের জের সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

লালমনিরহাটে সংবাদ প্রকাশের জের সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট। ।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৩ বার

লালমনিরহাটে সংবাদ প্রকাশের জের বাংলানিউজ-২৪.কম এর লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরকে জবাই করে হত্যার হুমকী দিয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু। বিষয়টি নিয়ে সোমবার ২৭ ডিসেম্বর রাতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন খোরশেদ আলম সাগর।

হুমকীদাতা মাহবুব আলম লিকু আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের টাওয়ার পাড়ার মৃত. মোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে লালমনিরহাট শহরের টিএনটি পাড়ার বাসিন্দা। তিনি আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত। জিডি সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী কোয়াটার বরাদ্দে অনিয়ম তুলে ধরে গত ২৫ নভেম্বর বাংলানিউজে ”কাকের বাসায় কোকিলের বাস! রাজস্ব হারাচ্ছে সরকার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন বাংলানিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকু ক্ষুব্ধ হন।

ওই হাসপাতাল এলাকার আব্দুল আউয়ালের ছেলে ভাদাই ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেনের সাথে প্রতিবেদক খোরশেদ আলম সাগরের সখ্যতা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা ওই নিউজের পিছনে ইকবালের হাত রয়েছে। তাই সাংবাদিক সাগর ও ইকবালকে বিভিন্ন সময় দেখে নেয়ার হুমকী দিয়ে আসছে মাহবুব আলম লিকু। এর জের ধরে তার ০১৭১৮৮৭৮০৪৫ নম্বর থেকে ইকবাল হোসেনের ০১৯২৬৬০৯৬৪৩ নম্বরে ২ বার ফোন করে কিন্তু রিসিভ করেনি ইকবাল। পরে জানতে পেয়ে ইকবাল তার ফোন থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে প্রধান অফিস সহকারী মাহবুব আলম লিকুকে ফিরতি ফোন দিলে তিনি রিসিভ করেই হাসপাতাল নিয়ে সংবাদ করায় সাংবাদিক সাগরকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যয়ে সাংবাদিক সাগর ও তাকে সেলটার দেয়ার দায়ে ইকবাল হোসেনকে জবাই করে হত্যা করার হুমকী দেন মাহবুব আলম লিকু।

এক মিনিট ৫০ সেকেন্ডের এ কল রেকর্ডে লিকু বলেন,” ইকবাল আমার মাথা গরম হয়েছে। কত বড় সাংবাদিক হয়েছে, দেখবো। লোকজন নিয়ে আসতেছি জবাই করবো। তুই সেল্টার দিচ্ছিস, তোকেও জবাই করবো। ও (সাংবাদিক সাগর) কোথায় রে?”। প্রথম দিকে সাংবাদিক সাগরের পরিবার নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করেন লিকু। এ ঘটনায় নিজের ও ইকবালের জীবন এবং উভয়ের পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার ২৭ ডিসেম্বর রাতেই আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী(জিডি) করেন বাংলানিউজের সাংবাদিক খোরশেদ আলম সাগর। যার জিডি নং – ১২০৮। তাং- ২৭ ডিসেম্বর ২০২১ইং। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net