ঢাকা   ০৫:০১:০০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাছাই করে হত্যা করা হয় -এম এ সালাম

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ভাবগাম্ভীর্যের সাথে নানা কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম’র সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান সকলে।

সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দীন সাবেরী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আলহাজ জাফর আহমদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেসবাহ উল আলম লাভলু, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দীন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব চেয়ারম্যান, উপ-দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ।

কার্যনির্বাহী সদস্য ইফতেখার হোসেন চৌধুরী বাবুল, মোহাম্মদ ইদ্রিস গোলাম রব্বানী, সেলিম উদ্দীন, সাহেদ সরোয়ার শামীম, মঞ্জুর মোরশেদ ফিরোজ, ডা. নুরুদ্দীন জাহেদ।
ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড. জোবায়দা সরোয়ার নিপা, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন- স্বাধীন বাংলাদেশকে পিছিয়ে রাখার সুদুর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে স্বাধীনতার উষালগ্নে পাক-হানাদার বাহিনীর দোসর রাজাকার আলবদর আলশামস বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তান সাংবাদিক, সাহিত্যিক,শিক্ষাবীদ, চিকিৎসকসহ প্রথিতযশা ব্যক্তিদের নৃশংসভাবে হত্যা করে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি