1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগ নেতা ভ ম আফতাবের পরিবারকে সাবেক রেলমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

আওয়ামী লীগ নেতা ভ ম আফতাবের পরিবারকে সাবেক রেলমন্ত্রীর ৫ লাখ টাকা অনুদান প্রদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৯২ বার

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলমন্ত্রী মো: মুজিবুল হক এমপি। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আফতাবুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও মরহুম আফতাবুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে সাবেক রেলপথ মন্ত্রীর পক্ষে নগদ ৫ লাখ টাকা আফতাবুল ইসলামের স্ত্রী উপজেলার হিলালনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাহেনার হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী ও সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া, জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবদুল জলিল রিপন, সহ-দফতর সম্পাদক মো: আলমগীর হোসেন বিপ্লবসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net