1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বৈধতা পেলেন স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

আনোয়ারায় বৈধতা পেলেন স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন

আনোয়ারা সংবাদ দাতা ঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার

আগামী ০৫ জানুয়ারি ৫ম ধাপে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন।এতে উপজেলার ১১ ইউনিয়নের ১০টিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে জুঁইদন্ডী ইউপি নির্বাচন।৫ম ধাপের ইউপি নির্বাচনে ০৪ নং বটতলী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মান্নান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।এতে স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এম.এ মান্নান চৌধুরী ঋণ খেলাপীর অভিযোগ তুলেন। ১২ ডিসেম্বর যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপি অভিযোগে উপজেলা নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।পরে মেজবাহ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচনে আপিল করেন।

১৭ ডিসেম্বর (শুক্রবার) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেসবাহ উদ্দিন চৌধুরী সোহেলের করা আপিলের নিস্পত্তি শেষে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পরবর্তি তিনি হাইকোর্টে আপিল করেন।২৭ ডিসেম্বর আপিলের রায় দেওয়ার তারিখ তাকলেও ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিচারপতি জনাব মামনুর রহমান ও বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামান এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে মেজবাহ উদ্দিন চৌধুরীর সোহেলের নমিনেশন পেপার বৈধ ঘোষণা করে।

মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী সোহেল এর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড.মোঃ মোজাম্মেল হক ,সহযোগি হিসেব ছিলেন এ্যাড.মোঃ সাকিব মাবুত ও এ্যাড. ফাহিম রাকিব। আগামী ৫ই জানুয়ারি নির্ধারিত তারিখে বটতলী ইউপিতে ভোট গ্রহন হবে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাননীয় হাইকোর্ট আমার নমিনেশন পেপার বৈধ ঘোষণা করেছে।আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আগামী ০৫ জানুয়ারী চেয়ারম্যান নির্বাচনে লড়ে যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net